অন্য খবর

করোনা মোকাবিলায় বিরাট-আনুশকার ২ কোটি রুপি দান

ভারতে  করোনা মোকাবিলায় ৭ কোটি রুপির ত্রাণ তহবিল গঠন করার ঘোষণা দিলেন তারকা দম্পতি বিরাট কোহলি ও আনুশকা শর্মা।

শুক্রবার (৭ মে) সরাসরি কোভিড আর্তদের জন্যে সাহায্যের কথা ঘোষণা করেছেন বিরাট কোহলি এবং আনুশকা শর্মা।

শুক্রবার টুইটারে বিরাট এবং আনুশকার দুজনেই একই ভিডিও পোস্ট করেছেন। দুটি ভিডিওতে ভিন্ন বার্তা শোনা যায়। একটি বেসরকারি সংস্থার মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাহায্য চেয়েছেন ক্রিকেট-বলিউডের এই তারকা দম্পতি। কোহলি লিখেছেন, ‘আপনারা সবাই এগিয়ে এসে সাহায্য করলে আমরা কৃতজ্ঞ থাকব। চলুন একসঙ্গে এই লড়াই করি। আশেপাশে যাদের দরকার, তাদের সাহায্যের জন্যে এগিয়ে আসুন। ‘

অন্যদিকে বলিউড তারকা আনুশকা শর্মা বলেন, ‘কোভিড-১৯-এর বিরুদ্ধে আমাদের দেশ লড়াই করছে। স্বাস্থ্যকর্মীরা কঠিন পরিস্থিতির মুখোমুখি। মানুষের কষ্ট দেখে আমাদের মন ক্রমশ ভেঙে যাচ্ছে। তাই কোভিড-১৯ ঠেকানোর জন্য অর্থ সংগ্রহে বিরাট এবং আমি একটা নতুন উদ্যোগ শুরু করছি। ‘

ভিডিওতে কোহলি আরও বলেন, ‘আমরা ইতিহাসের অন্যতম চরম কঠিন মুহূর্তের মধ্যে দিয়ে যাচ্ছি। এই সময়ে আমাদের প্রত্যেককে এক থাকতে হবে এবং যত বেশি সম্ভব মানুষকে সাহায্য করতে হবে। ’

Related Articles

Leave a Reply

Back to top button