বাংলাদেশ

করোনা মোকাবিলায় বিনা শর্তে ৬৩৯৫ কোটি টাকা দেবে আইএমএফ

বিনা শর্তে করোনা সংকট মোকাবিলায় ৭৩ দশমিক ২ কোটি ডলার বা প্রায় ৬ হাজার ৩৯৫ কোটি টাকা অনুদান অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।

শনিবার (২৯ মে) সংস্থাটি এক বিবৃতিতে এই ঋণ অনুমোদনের কথা জানায়।

করোনা ভাইরাস মহামারি চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাছ থেকে পাওয়া এটাই বাংলাদেশের সবচেয়ে বড় অনুদান সহায়তা।

বিবৃতিতে বলা হয়, এই ঋণের অর্থে বাংলাদেশের জনগণের স্বাস্থ্য সুরক্ষাসহ সামাজিক নিরাপত্তায় আরও জোরদার এবং অর্থনীতিকে সঠিক পথে রাখতে যে প্রণোদনা কর্মসূচি নিয়েছে তা বাস্তবায়নে সহায়ক হবে।

সাধারণত আইএমএফ কখনো শর্ত ছাড়া কোনো দেশকে ঋণ দেয় না। সংস্থাটি জানিয়েছে, বাংলাদেশের এই বিপদে আইএমএফ সরকারের পাশেই থাকবে এবং ভবিষ্যতে সহায়তা আরও বাড়ানো হবে।

Related Articles

Leave a Reply

Back to top button