বাংলাদেশ

করোনা মোকাবিলায় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে: দোরাইস্বামীর

করোনা মহামারির মতো পরিস্থিতি মোকাবিলায় আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেছেন, ।

শুক্রবার (১৩ নভেম্বর) আয়ুর্বেদ দিবস উপলক্ষে আয়োজিত এক ওয়েবিনারে এ কথা বলেন তিনি।

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন, ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার এবং আর্ট অব লিভিং ফাউন্ডেশন বাংলাদেশ যৌথভাবে এ ওয়েবিনারের আয়োজন করে।

ওয়েবিনারের উদ্বোধনী বক্তব্যে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী বলেন, ঐতিহ্যগত জ্ঞান দিয়ে আমরা অনেক কিছু মোকাবিলা করছি। আর আয়ুর্বেদ একটি ঐতিহ্যগত চিকিৎসা শাস্ত্র। করোনা মহামারির মতো পরিস্থিতি মোকাবিলার ক্ষেত্রেও আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্রের সুযোগ কাজে লাগানো যেতে পারে।

তিনি বলেন, করোনা মোকাবিলায় স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত ও ইমিউনিটি বাড়ানোর কথা বলা হচ্ছে। এ ক্ষেত্রে আয়ুর্বেদের ব্যাপক ভূমিকা রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রের উদ্ভব কোনো একটি নির্দিষ্ট দেশে হলেও এর সুবিধা বিশ্বের সব দেশ নিতে পারে।

ওয়েবিনারে আরো বক্তব্য রাখেন ভারতের আয়ুস অ্যাডভাইজরি গ্রুপের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা অরবিন্দ ভারাসই, বাংলাদেশ আয়ুর্বেদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. মোস্তফা নওশাদ জাকি ও ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের পরিচালক ড. নীপা চৌধুরী।

Related Articles

Leave a Reply

Back to top button