অন্য খবর

করোনা ভাইরাসে আক্রান্ত এসআই টুটুল

কণ্ঠশিল্পী ও সংগীত পরিচালক হিসেবে দুই দশক ধরে কাজ করে আসা এস আই টুটুল করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (২১ আগস্ট) দুপুরে তিনি জানান, তিন দিন হলো তিনি করোনা পজিটিভের ফলাফল পেয়েছেন। এখন নিজ বাসায় আইসোলেশনে আছেন।
জানান, বাসায় থেকে চিকিৎসকের পরামর্শে চলছেন তিনি।

সবার কাছে নিজের ভুল-ত্রুটির জন্য ক্ষমা চেয়ে বলেন, ‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাস করবো কিনা। সবাই আমার জন্য একটু দোয়া করবেন। আমার জানা-অজানা ভুল-ত্রুটিগুলো ক্ষমা করে দেবেন।’

৯০ দশকে ব্যান্ড এলআরবি’র মাধ্যমে রাজকীয় উত্থান হয় এস আই টুটুলের। এরপর তাকে আর পেছেনে ফেরে তাকাতে হয়নি। গানের জগতে এক উজ্জ্বল নক্ষত্র তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button