বাংলাদেশ

বন্ধ হল মাধ্যমিকের অ্যাসাইনমেন্ট

দেশজুড়ে চলমান লকডাউনের মাঝে, মাধ্যমিক (৬ষ্ঠ-৯ম) শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম সাময়িক স্থগিত ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

গতকাল শুক্রবার মাধ্যমিক শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম বন্ধের বিষয়টি জানিয়ে আদেশ জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এর আগে ১১ এপ্রিল পর্যন্ত অ্যাসাইনমেন্ট কার্যক্রম স্থগিত করা হয়েছিল।

মাউশির আদেশে বলা হয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির বিদ্যমান পরিস্থিতির পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট প্রদান কার্যক্রম সাময়িক স্থগিত করা হলো।

এর আগে, গত ২০ মার্চ থেকে এ শিক্ষাবর্ষে ষষ্ঠ থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button