বাংলাদেশভূরাজনীতি

করোনা নিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার: ড. কামাল হোসেন

গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন অভিযোগ করেছেন, করোনা নিয়ে দুর্নীতিকে প্রশ্রয় দিচ্ছে সরকার।

শনিবার দলের আহবায়ক কমিটির বৈঠকে ইন্টারনেটে যুক্ত হযে গণফোরামের সভাপতি সরকারের কর্মকান্ডের সমালোচনা করতে গিয়ে এই অভিযোগ করেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে জণগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে। একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে অন্য দিকে করোনাকে নিয়ে সরকার প্রশ্রয় দুর্নীতি করে যাচ্ছে। বলেন, দুনীতিবাজদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা সরকার নিচ্ছে না।

বন্যা পরিস্থিতিতে দূর্গতদের অবর্ণনীয় অবস্থায় উদ্বেগ প্রকাশ করে ড. কামাল বলেন, এবার বন্যায় ও নদী ভাঙ্গনে কৃষকদের ফসল মারা গেছে, মানুষের ঘরবাড়ি, জমি-জিরাত, স্কুল-কলেজ নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কোন সরকারই বন্যা, নদী ভাঙ্গনের ব্যাপারে কোন ব্যবস্থা নিচ্ছে না।

কক্সবাজারে মেরিড ড্রাইভে পুলিশের গুলিতে নিহত অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহার হত্যাকান্ড প্রসঙ্গ টেনে তিনি বলেন, এই হত্যাকান্ড দেখিয়ে দিল দলীয়করনকৃত এবং বিচার বর্হিঃভূত হত্যাকান্ড, ভোট ডাকাতি সহ অনৈতিক কর্মকান্ডের ফলে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে।আইন-শৃঙ্খলা সম্পুর্ণ ভাবে পড়েছে।

এই অবস্থা থেকে উত্তরণ ঘটাতে জনগণের অধিকার রক্ষায় জাতীয় ঐক্যকে আরও জোরদার করতে হবে। বলেন, জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button