অন্য খবর

করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোনও

বাবা-মা ও বোনের পর এবার বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন করোনা আক্রান্ত হলেন। বর্তমানে বেঙ্গালুরুরে নিজ বাসায় পরিবারের সঙ্গে রয়েছেন তিনি। [ টাইমস অব ইন্ডিয়া ]

মঙ্গলবার (০৪ মে) তার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে জানানো হয়।

এদিকে দীপিকার পারিবারিক সূত্র জানায়, ১০ দিন আগে প্রকাশ, তার স্ত্রী উজ্জ্বলা এবং তাদের মেয়ে (দীপিকার ছোট বোন) আনিশার করোনার উপসর্গ দেখা দেয়। এরপর তারা করোনা পরীক্ষা করালে রিপোর্ট পজিটিভ আসে।

প্রথমে প্রকাশ নিজ বাসায় আইসোলেশনে ছিলেন। কিন্তু তার জ্বর না কমাতে তিনি গত শনিবার (০১ মে) হাসপাতালে ভর্তি হন। তার তেমন কোনো শারীরিক জটিলতা নেই। সুস্থ হয়ে উঠছেন। কয়েকদিনের মধ্যে বাসায় ফিরবেন। তার স্ত্রী এবং মেয়েরা বাসা থেকেই চিকিৎসা নিচ্ছেন।

Related Articles

Leave a Reply

Back to top button