বাংলাদেশ

করোনায় ৭ জনের মৃত্যু, নতুন ৪১৪ সহ মোট আক্তান্ত ৪,১৮৬ জন

করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃতের সংখ্যা ১২৭ জন। একদিনে নতুন করে করোনা আক্তান্ত হয়েছেন ৪১৪ জন। এখন পর্যন্ত করোনায় মোট আক্তান্ত হলেন চার হাজার ১৮৬ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬ জন, এ পর্যন্ত মোট সুস্থ হলেন ১০৮ জন।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দেশের কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। সেখানে ভিডিও কনফারেন্সে এই তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এ সময় স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা বলেন,গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছিল ৩ হাজার ৯২১টি এবং পরীক্ষা করেছি ৩ হাজার ৪১৬টি। নমুনা সংগ্রহ আগের দিনের তুলনায় ২৮ দশমিক ৪৭ শতাংশ এবং নমুনা পরীক্ষা ১০ দশমিক ৩৪ শতাংশ বেশি। আমরা এখন পর্যন্ত পরীক্ষা করেছি ৩৬ হাজার ৯০টি।

তিনি বলেন,গত ২৪ ঘণ্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ ৫ জন,নারী ২ জন। মৃত্যুবরণকারী সবাই ঢাকার ভেতরে। এদের মধ্যে ৬০ বছরের ঊর্ধ্বে ৪ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে দুজন এবং ৪১ থেকে ৫০-এর মধ্যে একজন। গতকাল রাতের তথ্য অনুযায়ী,এখন পর্যন্ত ৫৮টি জেলায় আক্রান্ত রোগী পাওয়া গেছে। নতুন তিনটি জেলা খুলনা বিভাগে।

অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান,এখন পর্যন্ত আইসোলেশনের মোট সংখ্যা ৯৯৫ জন। আইসোলেশন থেকে মোট ছাড়পত্র পেয়েছেন ৬২২ জন।

Related Articles

Leave a Reply

Back to top button