অন্য খবর

করোনায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীন

করোনায় প্রাণ গেল একুশে পদকপ্রাপ্ত বর্ষীয়ান অভিনেতা এস এম মহসীনের। রোববার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাজধানীর বারডেম হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)।

তার মৃত্যুর তথ্যটি  নিশ্চিত করেছেন নাট্যপরিচালক এস এ হক অলিক।  আজ বাদ আসর জানাজা শেষে ওনাকে আজিমপুর কবরস্থানে সমাহিত করা হবে মহসীনকে।

এস এম মহসীনের জন্ম টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নের খাগুটিয়া গ্রামে। প্রায় চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করে যাচ্ছেন তিনি। আতিকুল হক চৌধুরী পরিচালিত ‘রক্তে ভেজা’ ও ‘কবর’ নাটকে এবং মুনীর চৌধুরী পরিচালিত ‘চিঠি’ নাটকে অভিনয় করেছেন তিনি। পদক্ষেপ নামক নাটকের মধ্য দিয়ে তিনি রেডিও নাটকে আত্মপ্রকাশ করেন। একই সঙ্গে থিয়েটার দল ড্রামা সার্কলেও অভিনয় করেছেন এই প্রবীণ অভিনেতা।

এস এম মহসীন দীর্ঘদিন চাকরি করেছেন শিল্পকলা একাডেমিতে। পাশাপাশি শিক্ষকতাও করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ২০১৮ সালে বাংলা একাডেমির সম্মানিত ফেলো লাভ করেন তিনি। অভিনয়ে গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২০ সালে একুশে পদকে ভূষিত করে।

Related Articles

Leave a Reply

Back to top button