বিশ্ব
করোনায় বিশ্বে ৪৬৩৩ জনের মৃত্যু

চীন থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জন। শুধু চীনেই মৃতের সংখ্যা ৩ হাজার ১৬৯ জন। চীনের বাইরে নিহত হয়েছে ১ হাজার ৪৬৪ জন।
এ ভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৬ হাজার ২৭৩ জনে দাঁড়িয়েছে। চীনে আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ৭৯৬ জন। চীনের বাইরে ৪৫ হাজার ৪৭৭ জন। আক্রান্তদের মধ্যে ৫ হাজার ৭০৯ জনের অবস্থা আশঙ্কাজনক। এখন পর্যন্ত মোট ৬৮ হাজার ২৮৬ জন সুস্থ হয়েছে।
বৃহস্পতিবার সকালে চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানিয়েছে, চীনে নতুন করে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৮ জন এবং মারা গেছে ১১ জন। এ পর্যন্ত মোট আক্রান্ত ৮০ হাজার ৭৯৬ জন এবং মারা গেছে ৩ হাজার ১৬৯ জন।



