অন্য খবর

করোনায় নতুন দুই চিকিৎসা পদ্ধতির অনুমোদন ডব্লিউএইচও’র

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), মহামারি করোনাভাইরাস মোকাবেলায় নতুন দুইটি চিকিৎসা পদ্ধতির অনুমোদন দিয়েছে। খবর: বার্তা সংস্থা এএফপি।

করোনায় গুরুতর অসুস্থতা ও মৃত্যু প্রতিরোধ করতে টিকার পাশাপাশি নতুন এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা যাবে বলে জানিয়েছে সংস্থাটি।

ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা বলেছেন, করোনায় গুরুতর অসুস্থ রোগীদের কর্টিকসটারয়েডস নামে একটি ওষুধের সঙ্গে আর্থ্রাইটিসের ওষুধ বারিসিটিনিব প্রয়োগ করলে ভেন্টিলেশনে নেয়ার ঝুঁকি কমে যায়। মৃত্যুর ঝুঁকিও কমে।

আর যারা বয়স্ক, যাদের রোগ প্রতিরোধক্ষমতা কম কিংবা ডায়াবেটিসের মতো কোনো রোগে ভুগছেন, তাদের করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে যাওয়ার ঝুঁকি কমাতে বিশেষজ্ঞরা সিনথেটিক অ্যান্টিবডি চিকিৎসা পদ্ধতি সট্রোভিম্যাবের সুপারিশ করেছেন।

তবে করোনা সংক্রমিত যাদের হাসপাতালে চিকিৎসা নেয়ার ঝুঁকি কম, তাদের ক্ষেত্রে সট্রোভিমাব প্রয়োগের খুব বেশি প্রয়োজন আছে বলে মনে করা হয় না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের মতো করোনার নতুন ধরনের বিরুদ্ধে এটি কতটা কার্যকর, তা এখনো অনিশ্চিত।

Related Articles

Leave a Reply

Back to top button