করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু এবং আক্রান্তের রেকর্ড

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে মারা গেছেন ১৯ জন। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা ২৬৯ জন। আর নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে এক হাজার ১৬২ জনের । এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১৭ হাজার ৮২২ জন। করোনায় একদিনে শনাক্ত ও মৃত্যুর এটিই সর্বাধিক সংখ্যা। এছাড়া সুস্থ একদিনে হয়েছেন ২১৪ জন এবং এখন পর্যন্ত সুস্থ হয়েছেন তিন হাজার ৩৬১ জন।
বুধবার (১৩ মে) দুপুরে, করোনা ভাইরাস সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছিল সাত হাজার ৮৬২টি, পরীক্ষা করা হয়েছে সাত হাজার ৯০০টির।
মারা যাওয়া ১৯ জনের মধ্যে ১২ জন পুরুষ ও সাত জন নারী। এর মধ্যে ঢাকা শহরে ১৩ জন, নারায়ণগঞ্জে একজন, মুন্সীগঞ্জে একজন, খুলনা বিভাগে একজন এবং চট্টগ্রাম বিভাগে তিন জন। বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, ০ থেকে ১০ বছরের মধ্যে একটি মেয়েশিশু আছে, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে সাত জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে পাঁচ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে পাঁচ জন রয়েছেন।
নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে রাখা হয়েছে ১৫০ জনকে। বর্তমানে আইসোলেশনে আছেন তিন হাজার ৪৩৫ জন। গত ২৪ ঘণ্টায় প্রাতিষ্ঠানিক ও হোম কোয়ারেন্টিন করা হয়েছে দুই হাজার ৫৫৮ জনকে। এখন পর্যন্ত মোট দুই লাখ ২৭ হাজার ৬৪২ জনকে কোয়ারেন্টিন করা হয়েছে।



