বাংলাদেশ

করোনায় আক্রান্ত স্বাস্থ্যের এডিজি নাসিমা

স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার (১ এপ্রিল) রাত ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে করোনা আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন- ‘বিরতিহীনভাবে একটানা ৩৬৫ দিনের বেশি অফিস করার পর উপসর্গসহ করোনা আক্রান্ত হলাম। মহান আল্লাহ এই মহামারি থেকে মানব জাতিকে, বাংলাদেশের মানুষকে রক্ষা করুন। আমিন।’

ভারতের সেরাম ইনস্টিটিউটে উত্পাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা কার্যক্রম উদ্বোধনের দিন অর্থাত ২৭ জানুয়ারি কোরোনার টিকা নেন অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। টিকা নেওয়ার দুই মাসেরও বেশি সময় পর তিনি করোনায় আক্রান্ত হন।

Related Articles

Leave a Reply

Back to top button