বাংলাদেশ
করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির দাফনের ব্যবস্থা করবে স্বেচ্ছাসেবক লীগ

করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির দাফন নিয়ে এখনো চলছে নানা উদ্বেগ । অনেকেই আক্রান্ত মৃতু ব্যক্তির দাফন করতে চাননা। জানাযায় অংশ নিতে চাননা। তখন বিপাকে পড়তে স্বজনদের। কোথাও আবার পড়ে থাকে মরদেহ। করোনায় আক্রান্ত হয়ে মৃত ভেবে, অনেকেই কাছে যান না।
গণ মাধ্যমে হর হামেসাই এমন খবর উঠে আসছে। আর এইসব পরিস্থিতিতে পাশে দাাঁড়িয়েছে স্বেচ্ছোসেবক লীগ।

করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরনকারী ব্যক্তির দাফনে যেখানে সমস্যা সেখানেই স্বেচ্ছায় দাফন সম্পন্ন করতে কাজ করবে স্বেচ্ছাসেবক লীগের ২৫ জন নেতাকর্মী।

স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে এই উদ্যেগে কাজ করে যাবে ২৫ জন তরুণ নেতাকর্মী।



