বাংলাদেশস্পোর্টেইনমেন্ট

করোনায় আক্রান্ত মাশরাফি

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সফলতম অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তোজা করোনা ভাইরাসে আক্রান্ত।

গতকাল শুক্রবার মাশরাফির করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। শনিবার পরীক্ষার ফলাফলে তার করোনা পজিটিভ আসে।

এর আগেই করোনায় আক্রান্ত হয়েছেন মাশরাফির শ্বাশুড়ি ও স্ত্রীর বোন। তারা ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে মাশরাফি নিজে তাদের সংস্পর্শে আসেননি।

দেশজুড়ে চলমান করোনা পরিস্থিতিতে নির্বাচনী এলাকার অসহায়-দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে সম্প্রতি দুই দফায় নড়াইলে গিয়েছিলেন মাশরাফি। নড়াইল থেকে ঢাকায় ফিরে আলাদা বাসায় স্বাস্থ্যবিধি মেনেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন প্রায় ২ সপ্তাহ। এরপর থেকেই পরিবারের সঙ্গে এক বাসায় থাকছেন তিনি। এরমধ্যে বাইরেও তার যাতায়াত ছিল না খুব। তবু করোনায় আক্রান্ত হওয়া থেকে রক্ষা পেলেন না মাশরাফি বিন মুর্তোজা।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, মাশরাফি আপাতত বাসাতেই আইসোলেশনে আছেন। জ্বর ও গা ব্যথা ছাড়া আর কোনও সমস্যা নেই।

Related Articles

Leave a Reply

Back to top button