বাংলাদেশ

করোনায় আক্রান্ত পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি জাতীয় সংসদে পরীক্ষা করানোর পর তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

বৃহস্পতিবার (২ জুলাই) পানি সম্পদ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আসিফ আহমেদ  এ তথ্য নিশ্চিত করেছেন।

আসিফ আহমেদ বলেন, প্রতিমন্ত্রী করোনায় পজিটিভ হয়ে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তবে স্যারের করোনা পজিটিভ থাকলেও তিনি সুস্থ আছেন। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button