অন্য খবর

করোনায় আক্রান্ত ন্যান্সি

জনপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি করোনায় আক্রান্ত।

ন্যান্সি জানান, রবিবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) কোভিড টেস্ট করান। মঙ্গলবার পজিটিভ ফলাফল হাতে পান।

এরপর থেকে তিনি আইসোলেশনে আছেন, নিচ্ছেন চিকিৎসকের পরামর্শ।

ন্যান্সির স্বামী গীতিকবি মহসীন মেহেদী জানান, তিনিসহ পরিবারের অন্য সদস্যরা এখনও আক্রান্ত নন। তাদের মধ্যে কোনও উপসর্গ নেই।

গত বছর আগস্টে গীতিকার মহসিন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। সম্প্রতি জানা যায়, তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছেন ন্যানসি। রোদেলা ও নায়লা নামে তাঁর আরও দুই কন্যা সন্তান রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button