অন্য খবর

করোনায় আক্রান্ত নায়িকা পূর্ণিমা

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পূর্ণিমা করোনায় আক্রান্ত হয়েছে।

নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন, জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এ নায়িকা।

এই অভিনেত্রী আজ তার পোস্টে লেখেন, ‌‘কভিড পজিটিভ’। সঙ্গে মুখে মাস্ক পরিহিত একটি ইমোজিও জুড়ে দিয়েছেন।

জানা গেছে, গত সপ্তাহে করোনা উপসর্গ দেখা দিলে করোনা টেস্ট করান পূর্ণিমা। আজ রিপোর্ট
হাতে এসেছে করোনা পজিটিভ।

নায়িকা জানান, আপাতত তিনি নিজগৃহেই বিশ্রাম নিচ্ছেন। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে চলছেন।

সবার কাছে দোয়া চেয়েছেন সুস্থতার জন্য।

সম্প্রতি প্রতিভা অন্বেষণের রিয়ালিটি শো ‘টফি স্টার সার্চ’-এর বিচারক হিসেবে কাজ করছিলেন পূর্ণিমা। এখানে তাঁর সঙ্গে বিচারক হিসেবে আরো আছেন অভিনেতা তারিক আনাম খান ও চঞ্চল চৌধুরী।

Related Articles

Leave a Reply

Back to top button