ভূরাজনীতি

করোনার টিকা নিলেন রিজভী

করোনা ভাইরাসের টিকা নিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (২৬ জুলাই) দুপুর ১২টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এসে মডার্নার টিকা নেন তিনি।

উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনায় আক্রান্ত হন রুহুল কবির রিজভী। এরপর ১৭ মার্চ তাকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করানো হয়। গত ১ এপ্রিল হঠাৎ করেই শারীরিক অবস্থার অবনতি হলে এবং অক্সিজেন লেভেল কমে গেলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। পরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় দীর্ঘ প্রায় দুই মাস পর তাকে হাসপাতাল থেকে রিলিজ দেয়া হয়। বর্তমানে তিনি অনেকটাই সুস্থ আছেন।

Related Articles

Leave a Reply

Back to top button