বাংলাদেশ

করোনার টিকা নিলেন এফবিসিসিআই সভাপতি

করোনার টিকা নিলেন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) সকালে, রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে টিকা নেন তিনি।

এ সময় তিনি জানান, স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশে আগে দেওয়া হয়েছে। এটা প্রধানমন্ত্রীর বিশাল কৃতিত্ব।

সবাইকে অভয় দিয়ে তিনি বলেন, “এই টিকা না দিলে নিজেরই ক্ষতি।

সকলকে টিকা নেওয়ার আহ্বানও জানান এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম।

Related Articles

Leave a Reply

Back to top button