বিশ্ব

করোনার উৎস ভারত, দাবি চীনা বিজ্ঞানীদের

করোনা ভাইরাস চীন নয়, ভারত থেকে এটি ছড়িয়েছে বলে দাবি করেছেন চীনা বিজ্ঞানীরা। এ বিষয়ে তাদের কাছে প্রমাণও রয়েছে বলে জানিয়েছেন চীনা বিজ্ঞানীরা। খবর-ডেইলি মেইল।

সম্প্রতি চীনের সায়েন্স একাডেমি প্রকাশিত একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, করোনা ভাইরাস উহানে ছড়িয়ে পড়ার আগে ভারতে সেটি দেখা দিয়েছিল।

চীনের ওই গবেষকরা দাবি করেছেন, গত বছর এ অঞ্চলে তীব্র দাবদাহের সময় মানুষ ও বন্যপ্রাণীরা একই উৎস থেকে পানি পানের ফলে ভাইরাসটি ছড়িয়ে পড়তে পারে।

তাদের গবেষণাপত্রে বলা হয়েছে, ২০১৯ সালের মে থেকে জুন মাসে রেকর্ড দ্বিতীয় দীর্ঘতম দাবদাহ তাণ্ডব চালিয়েছিল উত্তর-মধ্য ভারত এবং পাকিস্তানে। ফলে ওই অঞ্চলে ভয়াবহ পানির সংকট সৃষ্টি হয়।

চীনের গবেষকদের দাবি, পানির অভাবে বানরের মতো বন্যপ্রাণীরা একে অপরের সঙ্গে ভয়াবহ লড়াইয়ে লিপ্ত হয়েছিল। এবং এটি মানুষ-বন্যপ্রাণী সংস্পর্শের সম্ভাবনা বাড়িয়ে তুলেছিল।

চীনা গবেষক দলটির করোনা ভাইরাসের উৎস খুঁজতে ফাইলোজেনেটিক বিশ্লেষণ পদ্ধতি ব্যবহার করেন। তাদের মতে, সবচেয়ে কম রুপান্তরিত রুপটাই ভাইরাসের আসল রূপ হতে পারে। এ ধারণার ভিত্তিতে চীনা গবেষকরা দাবি করেছেন, নভেল করোনা ভাইরাসের প্রথম সংক্রমণ উহানে হয়নি। এর বদলে ভারতের মতো জায়গাগুলোতে, যেখানে কম রুপান্তরিত ভাইরাসের নমুনা পাওয়া গেছে, সেখানেই হতে পারে এর আসল উৎস।

ভারতের পাশাপাশি করোনার সম্ভাব্য উৎস হিসেবে অস্ট্রেলিয়া, রাশিয়া, সার্বিয়া, ইতালি, গ্রিস, যুক্তরাষ্ট্র এবং চেক রিপাবলিকেরও নাম বলেছেন চীনের ওই গবেষকরা।

Related Articles

Leave a Reply

Back to top button