অন্য খবর

করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে কবরীর ছেলে

মাত্র দুদিন আগেইকরোনা আক্রান্ত হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছেন কিংবদন্তি অভিনেত্রী সারাহ বেগম কবরী। তার মৃত্যুর একদিন পর থেকে করোনার উপসর্গ দেখা দিয়েছে প্রয়াত এই অভিনেত্রীর ছেলে শাকের চিশতীর।

শাকের চিশতী জানান, রোববার (১৮ এপ্রিল) থেকে তার জ্বর এসেছে। খাবারের স্বাদ-গন্ধও পাচ্ছেন না তিনি। অক্সিজেন স্যাচুরেশন কমে গিয়েছে। এজন্য তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গণমাধ্যমকে শাকের চিশতী বলেন, ‘ফুসফুসের সিটিস্ক্যান করানো হয়েছে। এখনো রিপোর্ট হাতে পাইনি। করোনার টেস্টও করানো হবে। জ্বর, স্বাদ-গন্ধ না পাওয়ার না পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন ৯৫–এর নিচে নেমে যাওয়ায় ঘাবড়ে যাই। তাই দ্রুত পারিবারিক চিকিৎসকের সঙ্গে কথা বলে হাসপাতালে ভর্তি হয়ে যাই। ’

 

Related Articles

Leave a Reply

Back to top button