স্পোর্টেইনমেন্ট

করোনামুক্ত হয়েছেন নেইমার

নিউজ নাউ বাংলা ডেস্কঃ   করোনামুক্ত হয়ে মাঠে অনুশীলনে ফিরেছে নেইমার।

শুক্রবার (১১ সেটেম্বর) এক টুইট বার্তায় করোনা নেগেটিভ হওয়ার খবর নিজেই জানিয়েছেন নেইমার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শেষে কয়েকজন সতীর্থের সঙ্গে ব্যালেয়ারিক দ্বীপে ছুটি কাটাতে গিয়েছিলেন নেইমার। এরপর ইবিজায় সতীর্থ ও বন্ধু-বান্ধবদের নিয়ে পার্টি করতে গিয়েই করোনা আক্রান্ত হন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে এই সংবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘আমি অনুশীলনে ফিরেছি, অনেক খুশি লাগছে #করোনাআউট। ’

নেইমারসহ মূল দলের করোনা পজিটিভদের অনুপস্থিতিতে এরইমধ্যে মৌসুম শুরু হয়ে গেছে পিএসজির। ফ্রেঞ্চ লিগ ওয়ানের গত আসরের চ্যাম্পিয়নরা ১-০ গোলে হেরেছে লঁসের মাঠে। এখন নেইমারসহ বাকিরা ফিরে এলেই পুরোদমে ঘরোয়া ফুটবলের শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামবে ফরাসি চ্যাম্পিয়নরা।

Related Articles

Leave a Reply

Back to top button