ভূরাজনীতি

করোনায় আক্রান্ত সংসদ সদস্য তানভীর ইমাম

সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা একাংশ) আসনের সংসদ সদস্য তানভীর ইমাম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুর ৩টায় এ তথ্য নিশ্চিত করেন তানভীর ইমামের ব্যক্তিগত সহকারী উল্লাপাড়া উপজেলা যুবলীগের আহবায়ক মীর আরিফুল ইসলাম উজ্জ্বল।

তিনি জানান, এমপি তানভীর ইমাম দু’দিন তার নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচি শেষে সংসদে যোগ দেয়ার জন্য ঢাকায় ফেরেন। ৩১ মার্চ তিনি জাতীয় সংসদ ভবন সংলগ্ন বুথে কোভিড-১৯ টেস্টের জন্য নমুনা দেন। সন্ধ্যায় তার নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়।

তিনি বর্তমানে ঢাকার গুলশানের বাসায় আইসোলেশনে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button