বাংলাদেশ

করোনার টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সই: স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসের টিকার জন্য চীনের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (১২ জুন) ‍দুপুরে রাজধানীর হৃদরোগ ইনস্টিটিউটে এক ভার্চ্যুয়ালি সভায় এ কথা জানান মন্ত্রী।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা টিকা উৎপাদনের পরিকল্পনা করছি, সে জন্য আমরা নানা কাজও করেছি।

জাহিদ মালেক বলেন, করোনা মোকাবেলায় অনেক কিছু করার পরও আমাদের ক্রিটিজমের অভাব নেই। টিআইবির বিরুদ্ধে ভুল তথ্য দেয়া ও মিথ্যাচারের অভিযোগ এনে স্বাস্থ্যমন্ত্রী বলেন, বিভিন্ন দেশ আমাদের প্রশংসা করলেও টিআইবি এয়ারকন্ডিশন রুমে বসে আমাদের সমালোচনা করে প্রতিবেদন দিয়েছে।

এ সময় স্বাস্থ্য খাত নিয়ে টিআইবির সমালোচনা যুক্তিযুক্ত নয় বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button