অন্য খবর

করনা আক্রান্ত ২ চিকিৎসকসহ আরও ৪ জন

দেশে নতুন করে আরও ৪ জনের শরীরে নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। তাদের মধ্যে দুজন চিকিৎসক রয়েছে। 

শুক্রবার (২৭ মার্চ) সকালে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়মিত ব্রিফিংয়ে জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানিয়েছেন।

ডা. সেব্রিনা ফ্লোরা বলেন, ‘নতুন আক্রান্ত ৪ জনের মধ্যে একজনকে সনাক্ত করা হয়েছে আক্রান্তদের একটি ‘ক্লাস্টার’ থেকে। তবে সেখানে প্রথম সংক্রমণ কোথা থেকে এসেছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।’ 

তিনি জানান, নতুন আক্রান্ত চারজনকে নিয়ে দেশে এখন করোনা ভাইরাস আক্রান্তের মোট সংখ্যা দাঁড়ালো ৪৮ জনে। আর গত ৪৮ ঘণ্টায় নতুন করে কারও মৃত্যুর তথ্য না আসায় মৃতের সংখ্যা আগের মতো ৫ জনেই রয়েছে। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন। 

Related Articles

Leave a Reply

Back to top button