অন্য খবর
করনায় আক্রান্ত নুসরাত-শুভ

মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেত্রী নুসরাত ফারিয়া। বর্তমানে নিজ বাসায় আইসোলেশনে রয়েছেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন নুসরাত ফারিয়া
তিনি বলেন, আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। কিন্তু শরীরিক কোনো জটিলতা নেই।
নুসরাত ফারিয়ার খবর আসতে না আসতে আরিফিন শুভ জানিয়েছেন তিনি নিজে করোনা আক্রান্ত। ফেসবুকে ভিডিওবার্তা দিয়ে নিজে আক্রান্ত হওয়ার বিষয়টি জানিয়েছেন শুভ।
ভিডিওবার্তা আরিফিন শুভ বলেন, নয় মাস যুদ্ধ করার পর, ফাইনালি হয়েই গেল। গতকাল (শুক্রবার, ১১ ডিসেম্বর) রাতে আমার করোনা রিপোর্ট এসেছে, সেটা পজিটিভ। আমি একদমই ঠিক আছি, শুধুমাত্র স্বাদ-ঘ্রাণ পাচ্ছি না। বাকি সব কিছুই ঠিক আছে। এখন পুরোপুরি বাসায় আছি। আশা করছি, সপ্তাহ দুই একের মধ্যেই শুটিংয়ে ফিরবো। চিকিৎসকও বলেছেন সুস্থ হয়ে যাবো। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যাই।



