বাংলাদেশ

কমলো স্বর্ণের দাম

দেশের বাজারে স্বর্ণের দাম কমা‌নোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

ভালো মানের স্বর্ণের দাম ভরিতে কমেছে ২ হাজার ৯১৬ টাকা। ফ‌লে আগামীকাল থেকে প্রতি ভ‌রি স্বর্ণের দাম ক‌মে দাঁড়াবে ৭৯ হাজার ৫৪৮ টাকায়। যা এতদিন ছিলো ৮২ হাজার ৪৬৪ টাকা।

আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এবং যুক্তরাষ্ট্রের মুদ্রা ডলারসহ অন্যান্য মুদ্রার দাম কমায় দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয়েছে বলে জানিয়েছেন বাজুস।

সোনার দাম সর্বোচ্চ উঠার পাঁচ দিনের ব্যবধানে নতুন দাম নির্ধারণ করলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি।

Related Articles

Leave a Reply

Back to top button