ঈদুল আজহা উপলক্ষে কমলাপুর রেলস্টেশনে তৃতীয় দিনের মতো অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। প্রত্যাশিত টিকিট পেতে রাত থেকেই লাইনে দাঁড়িয়েছে মানুষ। রোববার (৩ জুলাই) সকাল ৮টা থেকে এই টিকিট বিক্রি শুরু হয়।
তৃতীয় দিনের টিকিটপ্রত্যাশীদের একটি অংশ রয়েছেন যারা প্রথম দিন লাইনে দাঁড়িয়েও টিকিট পাননি।
শুক্রবার (১ জুলাই) থেকে ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে। এদিন দেওয়া হয় ৫ জুলাইয়ের টিকিট। আর ২ জুলাই দেওয়া হয় ৬ জুলাইয়ের টিকিট, ৩ জুলাই পাওয়া যাচ্ছে ৭ জুলাইয়ের টিকিট। এছাড়া ৪ জুলাই দেওয়া হবে ৮ জুলাইয়ের টিকিট। ৯ জুলাইয়ের টিকিট মিলবে ৫ জুলাই।
অন্যদিকে ট্রেনের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে। ওইদিন ১১ জুলাইয়ের টিকিট বিক্রি হবে। ৮ জুলাই ১২ জুলাইয়ের টিকিট, ৯ জুলাইয়ের ১৩ জুলাইয়ের টিকিট, ১১ জুলাই ১৪ এবং ১৫ জুলাইয়ের টিকিট বিক্রি হবে।