কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিনে রাজধানীতে গ্রেফতার ৫৬২

সরকারি নির্দেশনা অমান্য করে বাইরে বের হওয়ায়, কঠোর বিধিনিষেধের ষষ্ঠদিনে রাজধানীতে গ্রেফতার হয়েছেন ৫৬২ জন।
আজ বুধবার (২৮ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির ৮টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারী, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তরা এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় ৫৬২ জনকে গ্রেফতার করা হয়েছে। সড়কে যানবাহন নিয়ে বের হওয়ায় ঢাকা ডিএমপি পরিচালিত ভ্রাম্যমাণ আদালত ও ট্রাফিক বিভাগ ৪৯৭টি গাড়ির বিরুদ্ধে মামলা করেছে। আর জরিমানা করা হয়েছে ১১ লাখ ৭৩ হাজার টাকা।
এডিসি ইফতেখায়রুল ইসলাম আরও বলেন, রাজধানীতে অকারণে ও নানা অজুহাতে ঘর থেকে বের হওয়ায় ও লকডাউনেও প্রতিষ্ঠান খোলা রাখায় ২০৮ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এক লাখ ৬১ হাজার ৩০০ টাকা জরিমানা করা হয়।



