সুবর্ণজয়ন্তী উপলক্ষে অনলাইন ভিত্তিক গ্রুপ “কিছুমিছু”র আয়োজনে গানের কলি প্রতিযোগিতা

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যমের অনলাইন ভিত্তিক গ্রুপ “কিছুমিছু” আয়োজন করেছে গানের কলি প্রতিযোগিতার।অনলাইনে এই ধরনের আয়োজন এটাই প্রথম।
কিছুমিছু’র এই আয়োজনের বিভিন্ন পর্বে ইতিমধ্যে উপস্থিত ছিলেন সঙ্গীতাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি বর্গ।কিছুমিছু’র এই আয়োজনে যোগ দিয়েছিলেন, খ্যাতিমান শিল্পী,ফেরদৌস ওয়াহিদ,মাইলসের মানাম আহমেদ,ফিডব্যাক এর রোমেল খান,অবসকিউর এর সাইদুর রহমান টিপু,উইনিং ব্যান্ডের চন্দন,রবীন্দ্র সঙ্গীত শিল্পী পীযুশ বড়ুয়া এবং হার্টবিট এর পিন্টু গাফফার।কিছুমিছু’র এই আয়োজনের নির্দেশনায় আছেন ফাউন্ডার মেম্বার এবং এডমিন আনিস মোস্তফা,মডারেটর পামেলা ইসলাম এবং মডারেটর ইসরাত জাহান। কিছুমিছু’র গানের কলির আয়োজনের স্পনসর করছে,পাপারোমা রিসোর্ট।
গানের কলির ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে ২৬ শে মার্চ রাতে বাংলাদেশ সময় রাত ১০ টায়।অনুষ্ঠানটি কিছুমিছু’র ফেইসবুক পেইজ ও কিছুমিছু’র ইউটিউব চ্যানেল থেকে দেখার জন্য সকল’কে অগ্রিম আমন্ত্রণ জানানো যাচ্ছে।
এছাড়া ৭১ জন লেখক লেখিকা নিয়ে এবারের বই মেলায় উন্মাদ প্রকাশনী থেকে কিছুমিছু বের করেছে তাদের প্রথম বই।বইটির প্রকাশক আহসান হাবীব।সম্পাদক কিছুমিছু’র এডমিন আনিস মোস্তফা।প্রচ্ছদ সংযুক্তা মুমু।এবারের বই মেলার উন্মাদ প্রকাশনী স্টল নং ৮০০ তে বই’টি পাওয়া যাচ্ছে।
কিছুমিছু গ্রুপের ফেইজ বুক লিংকঃhttps://www.facebook.com/groups/kichumichu/?ref=
কিছুমিছু’র ইউটিউব লিংকঃ https://m.youtube.com/channel/UCp31yDEJniNMUB8r37BjZNA



