বাংলাদেশ

কওমিতে অনার্স-মাস্টার্স পরীক্ষা নেয়ার অনুমতি দিলো সরকার

দেশে চলমান করোনা ভাইরাস মহামারির মাঝেই, কওমি মাদরাসাগুলোর ডিগ্রি ও মাস্টার্স পর্যায়ের পরীক্ষা নেয়ার অনুমতি দিয়েছে সরকার।

সোমবার (২৪ আগস্ট) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে সীমিত আকারে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠক শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ‘মাদরাসাগুলোর দাবির পরিপ্রেক্ষিতে এই অনুমতি দেয়া হয়েছে। তবে মাদরাসা কর্তৃপক্ষকে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।’

এর আগে গত ১৭ আগস্ট কওমি মাদরাসাগুলো, মন্ত্রিপরিষদ সচিবের সঙ্গে সাক্ষাত করে কিতাব বিভাগের কার্যক্রম চালু ও পরীক্ষা নেয়ার সুযোগ করে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন জানিয়েছিল।

Related Articles

Leave a Reply

Back to top button