ওমিক্রন মোকাবিলায় বিদেশ ভ্রমণে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সতর্কতা

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া করোনাোইরাসের নতুন ধরন ওমিক্রন মোকাবিলায় ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত ও বয়স্কদের আপাতত বিদেশ ভ্রমণে সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশেষ করে ক্যান্সার, ডায়াবেটিস ও যাদের বয়স ৬০-এর বেশি তাদের ভ্রমণ এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
করোনার নতুন এ ধরন ধারণার চেয়েও দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। ডেল্টার চেয়েও অতি সংক্রামক এ ভাইরাস ঠেকাতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বিভিন্ন দেশ। দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন ঠেকাতে দেশটির নাগরিকদের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে দেশগুলো।
সবশেষ দক্ষিণ আফ্রিকা থেকে রোমানিয়ায় পৌঁছানো বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের ফিরিয়ে দিয়েছে রোমানিয়ার সরকার। সিঙ্গাপুরে কোনোভাবেই যেন ওমিক্রন প্রবেশ করতে না পারে সেজন্য আগে থেকেই কঠোর সব পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। সিঙ্গাপুরে ভ্রমণকারীদের করোনা নেগেটিভ নিউক্লিক পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে।



