অন্য খবর

ওবায়দুল কাদেরের ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিত চলচ্চিত্রে পূর্নিমা-তারিক আনাম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লিখা ‘গাঙচিল’ উপন্যাস অবলম্বনে নির্মিতব্য ‘গাঙচিল’ চলচ্চিত্রের শুটিং ফের শুরু হয়েছে।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত এ ছবির একটি আইটেম গানের দৃশ্যায়ন চলছিল বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। সেই আইটেম গানেই চিত্রনায়িকা পূর্ণিমার চোখের ঈশারায় কাত হলেন অভিনেতা তারিক আনাম খান।

রবিবার (১০ জানুয়ারি) এফডিসির ৯ নম্বর শুটিং ফ্লোরে ‘চোখ ঘুরাইয়া তাকালে সবাই হয় রে কাত’ শিরোনামের একটি গানে কোমড় দোলান পূর্ণিমা। তাকে সঙ্গ দেন বর্ষীয়ান অভিনেতা তারিক আনাম খান।

আইটেম গানটির কথা লিখেছেন কবির বকুল, সংগীত পরিচালনা করেছেন ইবরার টিপু ও কোরিওগ্রাফি করেছেন মাসুম বাবুল।
‘গাঙচিল’ ছবিতে সাংবাদিক চরিত্রে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস, এনজিওকর্মী হিসেবে দেখা যাবে পূর্ণিমাকে। এছাড়াও বিশেষ চরিত্রে থাকবেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।

Related Articles

Leave a Reply

Back to top button