বাংলাদেশ

এমপি পাপুলের সংসদ সদস্য পদ বাতিল

লক্ষ্মীপুর-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল, মানব ও অর্থ পাচারের দায়ে কুয়েতের আদালতের রায়ে দণ্ডিত হওয়ায়, তার সংসদ সদস্য পদ বাতিল করা হয়েছে।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সংসদ সচিবালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে কোনা সংসদ সদস্যের বিদেশে আটক ও ফৌজদারি আপরাধে দণ্ডিত হওয়ার পর পদ হারানোর ঘটনা এটিই প্রথম।

জানা গেছে, এর আগে বিষয়টি নিয়ে স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরী তার কার্যালয়ে সংসদ সচিবালয়ে সংশ্লিষ্টদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।

এ সময় কুয়েত থেকে পাঠানো কাজী শহিদ ইসলাম পাপুলের মামলার রায়ের কপি পর্যালোচনা করা হয়। আরবি ও ইংরেজিতে লেখা ৬১ পৃষ্ঠার রায়ের কপি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার জাতীয় সংসদের স্পিকারের দপ্তরে ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠায়।

অর্থ ও মানব পাচারের মামলায় গত ২৮ জানুয়ারি কাজী শহিদ ইসলাম পাপুলকে চার বছরের সশ্রম কারাদণ্ড দেয় কুয়েতের আদালত। পাশাপাশি তাকে ১৯ লাখ কুয়েতি রিয়াল বা ৫৩ কোটি টাকা জরিমানাও করা হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button