বাংলাদেশ

ওআইসি’র বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি জাবেদ পাটোয়ারী

ওআইসির বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন জাবেদ পাটোয়ারী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রিয়াদের বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সৌদি আরবে নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল ওথাইমিনের কাছে তার ক্রেডেনশিয়াল পেশ করেন।

পরিচয়পত্র পেশকালে রাষ্ট্রদূত ওআইসির মহাসচিবের সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। বাংলাদেশের সঙ্গে সংস্থাটির আরও সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গণহত্যার জন্য আন্তর্জাতিক বিচার আদালতে চলমান মামলার বিষয় উল্লেখ করলে মহাসচিব মামলার তহবিল বাড়াতে সম্পূর্ণ সহায়তা ও বাংলাদেশকে এ বিষয়ে রাজনৈতিক ও নৈতিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন। রাষ্ট্রদূত রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফিরিয়ে নেওয়ার বিষয়ে ওআইসির পদক্ষেপ নেওয়ার জন্য মহাসচিবকে অনুরোধ করেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button