স্পোর্টেইনমেন্ট

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের পথে এগুলো লঙ্কানরা

সুপার পর্বের প্রথম ম্যাচে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়ে ফাইনালের পথে এগিয়ে গেল লঙ্কানরা।

আজকে পুনরাবৃত্তি হলো না উদ্বোধনী ম্যাচের। আফগানিস্তানের সঙ্গে হারের ক্ষত কিছুটা হলেও মেটাতে পারল শ্রীলঙ্কা।

শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, আফগানদের দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ বল হাতে রেখে, ৪ উইকেটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা।

টস হেরে ব্যাট করতে নেমে ৪৬ রানের উদ্বোধনী জুটি পায় আফগানিস্তান। ১৬ বলে ১৩ রান করে হজরতউল্লাহ জাজাই ফিরলে ভাঙে এই জুটি। এরপর ইব্রাহিম জাদরানের সঙ্গে ৯৩ রানের জুটি গড়েন আরেক উদ্বোধনী ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ।

২ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৪০ রান করে ইব্রাহিম আউট হন দিলশান মাদুসাঙ্কার বলে। শুরু থেকে আক্রমণাত্মক খেলতে থাকা গুরবাজ বেশ ভালো সংগ্রহই গড়েন। ৪ চার ও ৬ ছক্কায় ৪৫ বলে ৮৪ রান করে আশিথা ফার্নান্দোর স্বীকার হন তিনি। নির্ধারিত ২০ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৭৫ রানের সংগ্রহ পায় আফগানরা।

শুরুতে কিছুটা ধীরস্থিরভাবে খেললেও পরে নিজেদের ঠিক পথে এগিয়ে নেন শ্রীলঙ্কার ব্যাটাররা। ১৯ বলে ৩৭ রান করে কুশল মেন্ডিস ফিরলে ভাঙে এই জুটি। শ্রীলঙ্কার রান তাড়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গুনাতিলাকা ও ভানুকা রাজাপক্ষে।

২০ বলে ৩৩ রান করে গুনাতিলাকা ও ১৪ বলে ৩১ রান করেন ভানুকা। ৫ বল আগেই সহজ জয় পায় শ্রীলঙ্কা।

এই ম্যাচ হেরে ফাইনালের পথটা কঠিন হয়ে গেল মোহাম্মদ নবীদের, ফাইনালে উঠতে হলে এখন ভারত আর পাকিস্তানকে হারাতেই হবে আফগানদের।

Related Articles

Leave a Reply

Back to top button