বাংলাদেশ

পাঁচ রাষ্ট্রের কারণে ঝুলে আছে রোহিঙ্গা সংকট: পররাষ্ট্রমন্ত্রী

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য রাষ্ট্রের আন্তরিকতার অভাবে রোহিঙ্গা সংকট ঝুলে আছে বলে জানালেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ।

রোববার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে ‘জাতিসংঘ দিবস-২০২১’ উপলক্ষে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা আশা করি, আগামীতে যারা রোহিঙ্গা ইস্যুকে ঝুলিয়ে রেখেছে তারা আরও সদয় হবেন। বিশেষ করে রাশিয়া ও চীন। তারা সদয় হলে অবস্থার পরিবর্তন হবে। বলেন, আমরা আশাবাদী, আমাদের এ সমস্যা দূর হবে।

তিনি বলেন, জাতিসংঘ আমাদের অনেক প্রত্যাশা পূরণ করতে পারেনি। তবুও জাতিসংঘের অবদান কোনোভাবেই অস্বীকার করা যাবে না। জাতিসংঘ সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখেছে।

Related Articles

Leave a Reply

Back to top button