অন্য খবর

নতুন ছবিতে জুটিবদ্ধ হলেন সিয়াম-পূজা

‘সিকান্দার’ নামের নতুন সিনেমায় আবারো জুটি বেঁধেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরী।

বেঙ্গল মাল্টিমিডিয়া প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করছেন জুবায়ের আলম, যা তার প্রথম সিনেমা। মার্চের দ্বিতীয় সপ্তাহে সিয়াম-পূজার নতুন এই সিনেমার শুটিং শুরুর সম্ভাব্য সময় নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গ পরিচালক গণমাধ্যমকে বলেন, আগামী মার্চে শুটিংয়ে যাবো। সিয়ামের আলাদা লুক তৈরি করছি। এটা ব্যক্তি বিশেষ চরিত্রের সিনেমা নয়, নির্দিষ্ট একটি প্লট বেইজ গল্পের সিনেমা। সবকিছু শতভাগ চূড়ান্ত। চলতি মাসের শেষে সবকিছু বিস্তারিত জানাবো।

এর আগে সিয়াম আহমেদ ও পূজা জুটিবদ্ধ হয়ে ‘পোড়ামন-২’ এবং ‘দহন’ সিনেমায় অভিনয় করেন। সিনেমা  দুটি মুক্তির পর বেশ প্রশংসিত হয়। তাদের আরেক সিনেমা ‘শান’ নির্মাণধীন।

Related Articles

Leave a Reply

Back to top button