ভূরাজনীতি

এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অপারেশন থিয়েটারে নেয়া হয়েছে। সোমবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে তাকে অপারেশন থিয়েটারে নেয়া হয় বলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সূত্র জানিয়েছে।

চিকিৎসক সূত্র মতে খালেদা জিয়া বহু বছর ধরে আর্থারাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন। বর্তমানে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে তাকে এন্টিবায়োটিক দেওয়া হচ্ছে। নতুন করে কিডনি সমস্যা বেড়েছে, রক্তের হিমোগ্লোবিনেরও ঘাটতি রয়েছে। এর মধ্যে আবার থেমে থেমে জ্বর আসায় একাধিক স্বাস্থ্য পরীক্ষা করানো হচ্ছে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেলা ১১টা ২০ মিনিটের দিকে চেয়ারপাসনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান।

গত ১২ অক্টোবর জ্বর আসায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে করোনাভাইরাসসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে টানা ৫৪ দিন একই হাসপাতালে ভর্তি হয়েছেন রয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button