অন্য খবর

এবার বড়পর্দায় যুক্ত হলেন মেহজাবীন চৌধুরী

সেই প্রত্যাশা পূরণ হতে চলেছে। সিনেমায় নাম লিখিয়েছেন এই অভিনেত্রী। সামাজিক মাধ্যমে তথ্যটি দিয়েছেন মেহজাবীন নিজেই।

মেহজাবীনের সিনেমাটির নাম ‘সাবা’। ছবিটি নির্মাণ করেছেন মাকসুদ হোসেন।  ২১ ফেব্রুয়ারি নিজের ফেসবুকে সিনেমার পোস্টার প্রকাশ করেছেন তিনি। সঙ্গে লিখেছেন, ‘‘২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে ১৪ বছর আগে এই দিনেই টিভি নাটকে আমার অভিনয় যাত্রা শুরু হয়েছিল। আর আজ এই বিশেষ দিনেই আমার শুভাকাঙ্খী, বন্ধুদের একটি বিশেষ খবর জানাতে চাই, বড় পর্দায় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে আমার অভিষেক হতে যাচ্ছে এ বছরই।’’

আরো লিখেছেন, ২০২৩ সালের শুরুতেই আমরা এই চলচিত্রের কাজ সম্পন্ন করি। গুণী নির্মাতা মাকসুদ হোসেন পরিচালিত ‘সাবা’ চলচ্চিত্রে অভিনয় করেছি আমি।

এবার বড়পর্দায় যুক্ত হলেন মেহজাবীন চৌধুরী

এরপর লেখেন, ‘সাবা’ অর্থ যেমন সকাল, সকালের মৃদু বাতাস; আশা করছি আমার চলচ্চিত্র জীবনের সকালটিকেও সবাই অকৃত্রিম ভালোবাসায় আচ্ছন্ন করে রাখবেন। গল্প, চরিত্র, পরিচালকের নির্মাণ, গুণী অভিনয়শিল্পী ও নেপথ্যের মেধাবী কলাকুশলীদের সঙ্গে আমার অভিনয়ের সুযোগ-সব মিলিয়ে ‘সাবা’ আমার জীবনে সবসময়ই বিশেষ একটি নাম হয়ে থাকবে।’

সবশেষে জানিয়েছেন পোস্টার প্রকাশ করতে পেরে বেশ আনন্দিত তিনি।

Related Articles

Leave a Reply

Back to top button