বিশ্ব

এবার করোনার ভয়ঙ্কর থাবায় আমাজন

করোনা ভাইরাসের থাবায় এবার আমাজনে। সম্প্রতি আমাজনের এক আদিবাসী মহিলার শরীরে মিলল নোভেল করোনা ভাইরাস। এই প্রথম ব্রাজিলে কোনও আদিবাসীর এই রোগে আক্রান্ত হয়েছেন।

ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রণালয় বলছে, আমাজনের গভীরে বসবাসকারী কোকামা ট্রাইবের ২০ বছরের এক নারী এই ভাইরাস দ্বারা আক্রান্ত। কলম্বিয়ার সীমান্তের খুব কাছে স্যান্টো আন্তোনিও দো ইকা জেলায় ওই আদিবাসী গ্রামটি অবস্থিত। ওই জেলাতেই ইতিমধ্যেই চারজনের দেহে করোনার উপস্থিতির প্রমাণ মিলেছে। এর মধ্যে একজন ডাক্তারও আছেন। ওই আদিবাসী নারী নাকি স্বাস্থ্যকর্মী। করোনায় আক্রান্ত ডাক্তারের থেকেই তার দেহে করোনা সংক্রামিত হয়েছে বলে জানা গিয়েছে।

যদিও ওই ডাক্তারের সংস্পর্শে আসা ১৫ জন স্বাস্থ্যকর্মী এবং ১২ জন রোগীর কারও দেহেই করোনা ভাইরাসের উপস্থিতির প্রমাণ মেলেনি।

ওই ডাক্তার নাকি সম্প্রতি দক্ষিণ ব্রাজিল থেকে ফিরেছিলেন। সেখানে দেশের অন্যতম বড় আদিবাসী গোষ্ঠী তিকুনার সঙ্গে কাজ করেছিলেন তিনি। ওই গোষ্ঠীতে প্রায় ৩০,০০০ লোকের বাস। এখন ওই ডাক্তারের শরীর থেকে যদি ঐ আদিবাসীদেরও দেহে ভাইরাসটি সংক্রামিত হয়, সেটাই সবচেয়ে বড় বিপদ। আমাজনে এ ভাইরাসের বিস্তার যেন না হয় সে বিষয় নিয়ে ভাবনায় ব্রাজিল প্রশাসন।

Related Articles

Leave a Reply

Back to top button