বাংলাদেশ

দু-একদিনের মধ্যেই আরও ৫০ লাখ টিকা আসবে

বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন জানিয়েছেন, আগামী দু-একদিনের মধ্যেই দেশে আরও ৫০ লাখ করোনা টিকা আসবে ।

শনিবার রাজধানীর মোহাম্মদপুরে ইকবাল রোডে উদয়াচল পার্কের উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

নাজমুল হাসান পাপন বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে চুক্তির তিন কোটি করোনা টিকা আমদানির চুক্তি হয়েছে।

এর মধ্যে গত ২১ জানুয়ারি ভারত সরকার বাংলাদেশকে ২০ লাখ করোনার টিকা উপহার দিয়েছে। তিনি জানান, চুক্তির প্রথম চালান ৫০ লাখ টিকা বাংলাদেশে আসবে আগামী দুই-একদিনের মধ্যেই।

Related Articles

Leave a Reply

Back to top button