বাংলাদেশ

এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতে জরিমানা ১০ হাজার

ডেঙ্গু থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

মঙ্গলবার (২ জুন) রাজধানীর মধ্য বাড্ডায় ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট রোসলিনা পারভীনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এসময় ১১টি নির্মাণাধীন ভবন পরিদর্শন করে ১টি নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে ভবনের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া কিছু ভবনে জমে থাকা বৃষ্টির পানি ও ময়লা-আবর্জনা পাওয়ায় তৎক্ষণিকভাবে অপসারণের নির্দেশ দিয়ে সতর্ক করা হয়। এডিস মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির মোবাইল কোর্ট অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

উল্লেখ্য, এডিস মশা নিয়ন্ত্রণে গত ১০ মে থেকে ডিএনসিসি কর্তৃক পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ পর্যন্ত মোট ৪ লাখ ২৬ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button