বাংলাদেশবিশ্ব

এডিবি থেকে, টিকা কিনতে রেকর্ড পরিমাণ ঋণ সহায়তা পাচ্ছে বাংলাদেশ

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) করোনা মোকাবিলায় টিকা কিনতে বাংলাদেশকে ৯৪ কোটি ডলার ঋণ দিচ্ছে।

বাংলাদেশি মুদ্রায় এ অর্থের পরিমাণ প্রায় ৭ হাজার ৯৯০ কোটি টাকা (প্রতি ডলার ৮৫ টাকা ধরে)।

বৃহস্পতিবার (২৪ জুন) শেরেবাংলা নগরে বাংলাদেশ ও এডিবির মধ্যে এ সংক্রান্ত একটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

এ ঋণ চুক্তিতে সই করেন বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ।

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), রেসপন্সিভ কোভিড-১৯ ভ্যাকসিনস ফর রিকোভারি প্রজেক্ট আন্ডার দ্যা এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাকসেস ফ্যাসিলিটি’প্রোগ্রামের আওতায় এই ঋণ দিচ্ছে বাংলাদেশকে।

অনুষ্ঠানে জানানো হয়, ভ্যাকসিন সাপোর্ট প্রোগ্রামটি চলতি বছরের জুন থেকে ২০২৪ সালে মে পর্যন্ত সময়ে বাস্তবায়ন করা হবে।

এছাড়া আরো জানানো হয়, ঋণের এই ৯৪ কোটি ডলারের মধ্যে ৪৭ কোটি ডলারের জন্য বাংলাদেশকে নিয়মিত হারে (২ শতাংশ) সুদ দিতে হবে। অবশিষ্ট ৪৭ কোটি ডলার রেগুলার সুদ হিসেবে নির্ধারণ করা হয়েছে। এছাড়া অব্যয়িত অর্থের ওপর শূন্য দশমিক ১৫ শতাংশ হারে কমিটমেন্ট চার্জ ঋণের জন্য প্রযোজ্য হবে।

Related Articles

Leave a Reply

Back to top button