ইকোবিজ

এডিবির ভাইস প্রেসিডেন্ট হলেন ফাতিমা ইয়াসমিন

এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি), আগামী ৩ বছরের জন্য অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিনকে সেক্টর ও থিমের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দিয়েছ ।

বুধবার এডিবির ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। ফাতিমা ইয়াসমিন দেশের প্রথম নারী অর্থ সচিব। তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন।

এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনেও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন।

ফাতিমা ইয়াসমিন মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটিতে হুবার্ট হামফ্রে ফেলোশিপ প্রোগ্রামের অধীনে পাবলিক পলিসি অ্যান্ড হিউম্যান রাইটস ফেলোশিপ পেয়েছিলেন।

নিয়োগের বিষয়টি নিশ্চিত করে ফাতিমা ইয়াসমিন বলেন, আমাকে নিয়োগ দেওয়ার বিষয়টি এডিবি জানিয়েছে। আশা করছি, আগস্টের শেষ দিকে এডিবিতে যোগদান করতে পারব।

এডিবি জানায়, ফাতিমা ইয়াসমিন সংস্থাটির নতুন অপারেটিং মডেলের আওতায় নবগঠিত সেক্টর গ্রুপ এবং জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়ন বিভাগের ব্যবস্থাপনার দায়িত্ব পালন করবেন।

Related Articles

Leave a Reply

Back to top button