বাংলাদেশ

এটিএম শামসুজ্জামানের অন্তিম শয়ানে তথ্যমন্ত্রী

তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ সদ্যপ্রয়াত দেশবরেণ্য চলচ্চিত্র অভিনেতা এটিএম শামসুজ্জামানের মরদেহে শ্রদ্ধা নিবেদন করতে রাজধানীর সূত্রাপুর কমিউনিটি সেন্টারে যান। মন্ত্রী প্রয়াতের অন্তিম শয্যায় পুষ্পিত শ্রদ্ধা অর্পণশেষে পাশে দাঁড়িয়ে তার আত্মার শান্তি কামনা করে স্রষ্টার কাছে প্রার্থনা করেন ও কিছু সময় নিরবে অবস্থান করেন।

উপস্থিত সাংবাদিকদের সাথে আলাপকালে মন্ত্রী বলেন, আমৃত্যু শিল্পের কল্যাণে কাজ করে যাওয়া এটিএম শামসুজ্জামানের অভিনয় দক্ষতা দর্শকদের মুগ্ধ করে রেখেছে। এদেশের মানুষের স্মৃতিতে তিনি চিরঞ্জীব হয়ে থাকবেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, বাংলাদেশ স্বাধীনতা পরিষদের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন টয়েল প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।

 

Related Articles

Leave a Reply

Back to top button