অন্য খবর

এক সিনেমার জন্য ৫৫ কোটি রুপি

তেলেগু সুপারস্টার মহেশ বাবু দীর্ঘ ১১ বছর পর আবারও কাজ করতে যাচ্ছেন জনপ্রিয় পরিচালক ত্রিবিক্রম শ্রীনিবাসের সঙ্গে।

সিনেমার প্রাথমিক নাম ঠিক করা হয়েছে ‘পারথু’। হরিকা ও হাসিন ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন এস রাধা কৃষ্ণ।

তবে গুঞ্জন আছে, এই সিনেমাটির জন্য প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে বাংলাদেশি মুদ্রায় ৬২ কোটি টাকা (৫৫ কোটি রুপি) পারিশ্রমিক দাবি করেছেন এই তেলেগু সুপারস্টার। এমন খবর প্রকাশ করেছে ভারতের বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম বলিউড লাইফ।

সিনেমাটিতে মহেশের বিপরীতে অভিনয় করবেন পূজা হেগড়ে।

সম্প্রতি বলিউড লাইফ তাদের এক প্রতিবেদনে বলছে, এর আগে ২০০৫ সালে আতহাদু এবং ২০১০ সালে খালেজা নামক দুই সিনেমায় এক সাথে কাজ করেছেন মহেশ এবং শ্রীনিবাস। এবার দীর্ঘ ১১ বছর পর একসঙ্গে হলেন তারা। সব ঠিক থাকরে বছরের শেষদিকে সিনেমাটির কাজ শুরু করবেন তারা।

আশা করা হচ্ছে নায়কের দাবি মেনে তাকে নিয়েই কাজটি শুরু করবে প্রযোজনা প্রতিষ্ঠান৷

 

Related Articles

Leave a Reply

Back to top button