বাংলাদেশ

এক মাস পর স্কুল-কলেজ খুলছে আজ

টানা একমাস একদিন পর স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় খুলছে আজ। তবে প্রাথমিকের খুদে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে আরও সাত দিন। আগামী ২ মার্চ থেকে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে তাদের।

করোনার বিধিনিষেধ মঙ্গলবার থেকে তুলে নেওয়া হয়েছে। তাই ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ক্লাস শুরু হচ্ছে পুরোদমে।

ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজ থেকেই ২০২১-২২ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের নিয়ে ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। সরকারি অন্যান্য বিশ্ববিদ্যালয়েও দু্ই দিনের মধ্যে ক্লাস শুরু হচ্ছে।

জানা গেছে, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে প্রতিবেশী ভারত ২৫ সপ্তাহের জন্য তাদের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সম্পূর্ণ বন্ধ রেখেছিল এবং পাকিস্তান ৩৭ সপ্তাহের জন্য বন্ধ করেছিল। উন্নত দেশগুলোর মধ্যে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সুইডেন কখনোই পুরোপুরি স্কুল বন্ধ করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button