স্পোর্টেইনমেন্ট

এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে পোল্যান্ডের বিপক্ষে দাপুটে জয় নিয়ে কাতার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স।

রোববার কাতারের আল থুম্বা স্টেডিয়ামে রাত ৯টায় শুরু হওয়া ম্যাচে পোল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে লেস ব্লুজরা।দলের হয়ে অপর গোলটি করেছেন অলিভার গিরুদ।

ম্যাচের শুরুতেই আক্রমনে যায় ফ্রান্স। মাঠে একক আধিপত্য প্রতিষ্ঠা করা বিশ্ব চ্যাম্পিয়নরা চতুর্থ মিনিটেই পেয়ে যায় ফ্রি কিক। পোস্টের বাইরে ঝুঁকিপুর্ন অবস্থান থেকে আঁতোয়ান গ্রিজম্যানের নেয়া শটটি অবশ্য লক্ষ্যভ্রস্ট হয়।

৭ম মিনিটে গোছানো একটি প্রতিআক্রমন রচনা করে পোল্যান্ড। এই সময় বাঁ প্রান্ত দিয়ে ফরাসি বক্সে ঢুকে পড়া ম্যাটি ক্যাশের বাঁকানো শটের বলটি সরাসরি আশ্রয় নেয় গোল রক্ষক হুগো লোরিসের হাতে।

১২ মিনিটে পোলিশ শিবিরে আতংক ছড়ান কিলিয়ান এমবাপ্পে। বাঁ প্রান্ত দিয়ে ঢুকে তিনি শট নিলে সেটি আড়াআড়ি ভাবে এগিয়ে আসা ওসমানে ডেম্বেলের কাছে পৌঁছানের আগেই ফিরিয়ে দেন পোলিশ গোলরক্ষক ওজিনে সিজিসনি। ২ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে অরেলিয়েন টিচুয়ামেনির বুলেট গতির শটটি ফিরিয়ে দেন পোলিশ গোল রক্ষক। ম্যাচের প্রথম ১৫ মিনিট একচেটিয়া নিয়ন্ত্রণ করেছে তারা। এ সময় ম্যাচের ৭০ শতাংশ নিয়ন্ত্রণ করা লেস ব্লুজদের হয়ে ডেম্বেলের আরো একটি প্রচেস্টা রুখে দেন পোলিশ গোলরক্ষক।

শেষ পর্যন্ত ৪৪তম মিনিটে গোলের দেখা পায় ফ্রান্স। এই সময় মাঝমাঠ থেকে কিলিয়ান এমবাপ্পের বাড়িয়ে দেয়া বলটি নিয়ে দক্ষতার সঙ্গে ডি বক্সে গিয়ে প্লেসিং শটে জালে জড়িয়ে দেন গিরুদ। ফলে ফ্রান্সকে ১-০ গোলে এগিয়ে দেয়ার পাশাপাশি দেশের হয়ে রেকর্ড গোলদাতার তালিকায়ও নাম লেখান ৫২ গোলের মালিকানা পাওয়া গিরুদ। পরে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। পোল্যান্ডের হয়ে এক গোল পরিশোধ করেন লিওয়ানদোস্কি।

বিরতি থেকে ফেরার পরও ৫৭ মিনিটে ডেম্বেলে, ৫৯ মিনিটে গিরুদ এবং ৬২ মিনিটে আঁতোয়ান গ্রিজম্যান আক্রমণ চালিয়ে নাস্তানাবুদ করে দেন পোলিশ রক্ষণকে। শেষ পর্যন্ত ৭৪তম মিনিটে ফের গোলের দেখা পায় ফ্রান্স। এ সময় গিরুদের চমৎকার একটি যোগান থেকে ডি বক্সের মধ্যে বল পেয়ে বেশ ধীরস্থির ভাবে দারুণ শটে বল জালে জড়ান পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে (২-০)। মুহুর্তেই বাঁধভাঙ্গা উচ্ছেসে ফেটে পড়ে ৪৪ হাজার ধারণ ক্ষমতা সম্পন্ন স্টেডিয়ামে উপস্থিত প্রায় ৪১ হাজার দর্শক। ম্যাচের ইনজুরি টাইমে ফ্রান্সের হয়ে তৃতীয় এবং নিজের দ্বিতীয় গোল করেন এমবাপ্পে। বদলী হিসেবে নামা থুরামের যোগান থেকে বল পেয়ে পেনাল্টি বক্সের বাইরে থেকে ডান পায়ের বাঁকানো শটে জালে জড়ান এমবাপ্পে।

ফলে ৩-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে ফ্রান্স।

Related Articles

Leave a Reply

Back to top button